মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম

নবাবগঞ্জে দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর)
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১১১ Time View

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) : ‘রক্ত দিন, জীবন বাঁচান’ এ বিষয়কে সামনে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নে ২০২০ইং সালে প্রতিষ্ঠিত হয়েছে দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকেই জরুরী রোগী অসহায় মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। হাটিহাটি পাপা করে দ্বিতীয় বর্ষে পদার্পন করল।এ উপলক্ষ্যে সংগঠনের আয়োজনে আলোচনা সভা, ৩টি এতিমখানা মাদ্রাসায় ৫০০জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ১২ জুন সন্ধায় হাঁসারপাড়া মদিনাতুল উলুম রহমানিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় সংগঠনের সভাপতি মোঃ নূর ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ নিয়ন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাংবাদিক গোলাম রব্বানী, ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোঃ মোজাম্মেল হক (ডিলার), এলকার জমিদাতা মোঃ ফারুক হোসেন উপস্থিত ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, ২০২০ সালের ১২ই জুন দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।এ পর্যন্ত ৯২৩ ব্যাগ রক্ত বিভিন্ন অসহায় দুঃস্থ শারিরীক অসুস্থ্য রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit