বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

পদ্মা সেতু উদ্বোধনে খালেদা, ইউনূসকে আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৭৬ Time View

ডেস্কনিউজঃ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ড. মুহাম্মদ ইউনূস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে আমন্ত্রণপত্র বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, ড. ইউনূস, বেগম খালেদা জিয়াসহ সবাইকে আমন্ত্রণ জানাতে হবে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে আমন্ত্রণপত্র ছাপার কাজ শেষ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু। এটি এখন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। একদিকে এটা সম্মান ও মর্যাদার প্রতীক।

এ সময় ২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

কিউএনবি/বিপুল/১২.০৬.২০২২/ রাত ১০.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit