রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

মিয়াঁদাদের আরও কাছে ইমাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হকের ব্যাটে রানের ফোয়ারা ছুটছেই। মুলতানে আজ রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫৫ বলে ফিফটি পূর্ণ করেন ইমাম। এই সংস্করণে এটি তার টানা সপ্তম পঞ্চাশ ছোঁয়া ইনিংস। এই ইনিংস খেলে ইমাম নিজেকে তুলে নিলেন নতুন উচ্চতায়। বিশ্বরেকর্ডের পথে এগিয়ে গেলেন আরেক ধাপ।

ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডের তালিকায় তিনি এখন এককভাবে দ্বিতীয় স্থানে। ছাড়িয়ে গেলেন টানা ছয়টি করে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা গর্ডন গ্রিনিজ, অ্যান্ড্রু জোন্স, মার্ক ওয়াহ, রস টেইলর, কেন উইলিয়ামসন, মোহাম্মদ ইউসুফ, ক্রিস গেইল, পল স্টার্লিং, শেই হোপ ও বাবর আজমকে। ১৯৮৭ সালে টানা ৯ ইনিংসে পঞ্চাশ ছুঁয়ে রেকর্ডটা গড়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। পরের দুই ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারলে স্বদেশি কিংবদন্তির পাশে বসবেন ইমাম।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit