রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

বল হাতে দুর্ধর্ষ পুরান, বিপর্যয়ে পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। মুলতানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। বাবরের লক্ষ্য বড় স্কোর দাঁড় করিয়ে ম্যাচটি জিতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করা। তবে নিকোলাস পুরানের বোলিং নৈপুণ্যে চাপে পড়েছে পাকিস্তান।

সাধারণত উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা পুরান আজ বল হাতে আক্রমণে আসেন। ডানহাতি অফস্পিনে চার উইকেটে তুলে নেন তিনি। বিনা উইকেটে ৮৫ থেকে ৫ উইকেটে ১১৭-তে পরিণত হয় পাকিস্তানের স্কোর। ফখর জামান (৩৫), ইমাম-উল-হক (৬২), মোহাম্মদ রিজওয়ান (১১) ও মোহাম্মদ হারিস (০) শিকার হয়েছেন পুরানের।

প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৩৩ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান। শাদাব খান ২২ ও খুশদিল শাহ ১৫ রানে ব্যাট করছেন। পুরান ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে একটি ম্যাচে তিন বল করেছিলেন তিনি। তবে উইকেটের স্বাদ আজই প্রথম পেলেন ক্যারিবীয় অধিনায়ক।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit