শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

অবৈধ ভিওআইপির দায়ে ৪ মোবাইল অপারেটরকে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্কনিউজঃ অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটককে ৫ কোটি টাকা জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। পাশাপাশি অপর তিন অপারেটর রবি, গ্রামীণফোন ও বাংলালিংকেও জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। রবিকে ২ কোটি, গ্রামীণফোনকে ৫০ লাখ এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করেছে কমিশন।

বিটিআরসি পরিচালিত বিভিন্ন সময়ের অভিযানে উদ্ধার করা অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে মোবাইল ফোন অপারেটরদের আবেদন, শুনানি শেষে কমিশন এই জরিমানা করে।

জানা গেছে, টেলিটকের ৩২ হাজার ৮৪৫টি সিম জব্দ করেছে বিটিআরসি। কমিশনের নির্দেশনা ও লাইসেন্সিং শর্ত ভঙ্গ করার অপরাধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৪৬ ও ৬৫ ধারার বিধান অনুযায়ী ও কমিশনের সিদ্ধান্ত মোতাবেক এই টাকা জরিমানা করা হয়। রবির জব্দ করা সিমের পরিমাণ ১৬ হাজার ৩৯০টি, গ্রামীণফোনের ২ হাজার ৩৫৬টি এবং বাংলালিংকের ৭৫৩টি।

সব মিলিয়ে অবৈধ কল টার্মিনেশনে জড়িত থাকায় ৫২ হাজার ৫২ হাজার ৩৪৪টি সিম জব্দ করে বিটিআরসি। বিটিআরসি সংশ্লিষ্ট অপারেটরগুলোকে কিছু নির্দেশনা মেনে চলতে হবে বলে সতর্কও করেছে।

বিটিআরসির সচিব মো. নূরুল হাফিজের সই করা এসব চিঠি গত ৭ জুন সংশ্লিষ্ট অপারেটরগুলোকে পাঠানো হয়। আগামী ৩০ জুনের মধ্যে অপারেটরগুলোকে প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কিউএনবি/বিপুল/১২.০৬.২০২২/ সন্ধ্যা ৭.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit