সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

কেশবপুরে মানুষের কল্যাণে মানবতার দেয়ালের উদ্বোধন

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১১৪ Time View

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে মানুষ মানুষের জন্য শ্লোগানকে সামনে রেখে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে। মানবতার দেয়াল থেকে প্রতিদিন ভ্যানচালক, শ্রমিক-সহ দরিদ্র মানুষরা পোষাক নিতে পারবেন। কেশবপুর উপজেলা ভোরের সাথীর সার্বিক সহযোগিতায় রবিবার সকালে পৌরসভার সম্মুখে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মানবতার দেয়ালের উদ্বোধন করেন মানবতা দেয়ালের প্রতিষ্ঠাতা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভোরের সাথীর টিমলিডার শিক্ষক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সদস্য অধ্যাপক মিজানুর রহমান, প্রভাষক আবু জাফর, প্রভাষক মুহাসিন আলম, প্রভাষক দিনেশ দেবনাথ, বিশিষ্ট ব্যাবসায়ী মাহাবুর রহমান, প্রধান শিক্ষক আজিজুর রহমান, কপোতাক্ষের পরিচালক আজাহারুল ইসলাম, শিক্ষক মফিজুর রহমান মফিজ, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল জলিল, ব্র্যাক কর্মকর্তা অনিল কুমার,দলিতের সাবেক ম্যানেজার উজ্জ্বল কুমার মন্ডল, প্রহালাদ কুমার প্রমুখ। উল্লেখ্য, মানবতার দেয়াল থেকে যার যেটা প্রয়োজন সেটা নিয়ে যেতে পারবেন এবং যার যেটা প্রয়োজন না সেটা রেখে যেতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit