বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন জাতীয় সংসদের অধিবেশন শুরু

আখাউড়ায়  আগুনে বসতঘর পুড়ে ছাই

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৩৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগুনে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোরে উজেলার মোগড়া ইউনিয়নের টানুয়াপাড়ায়  এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে  প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়। জানা যায়, ভোর পৌনে ৪ টার দিকে গ্রামের প্রবাসী আব্দুল হাইয়ের বসতঘরে  প্রথমে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন প্রবাসে থাকা তার আপন ছোট ভাই কাওসার মিয়ার বসতঘরেও  ছড়িয়ে পড়ে। আগুনে তাদের বসতঘরে থাকা স্বর্নালংকারসহ আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্ঠা করে। 

পরে খবর পেয়ে  আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। টানুয়া পাড়া গ্রামের হেলাল মিয়া নামের এক ব্যক্তি জানায়, আব্দুল হাই সৌদিআরব প্রবাসী এবং তার ছোট ভাই কাওয়ার মালয়শিয়া প্রবাসী। গত কয়েক মাস আগে তারা দেশে ফিরে তাদের সমস্ত সঞ্চিত অর্থ দিয়ে দুটি আধাপাকা বসতঘর নির্মাণ করে। আগুনে বিদেশে যাওয়ার ফিরতি টিকিটসহ সব পুড়ে গেছে। এখন খাবারের জন্য তাদের ঘরে এক মুঠো চাল পর্যন্ত নেই।

আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ মনির সারোয়ার  বলেন আগুন লাগার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে  প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুতের শর্ট সার্কিট  বলে ধারণা করা হচ্ছে।

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit