বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে যা বললেন অনন্ত জলিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : কোরবানি ঈদে মুক্তি পাবে ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বহুল কাঙ্খিত সিনেমা ‘দিন: দ্য ডে’। সিনেমাটি ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার নির্মিত। অ্যাকশন থ্রিলার সিনেমার ব্যবসা সফলতা নিয়ে আশাবাদী তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। সিনেমা মুক্তির আগে চলিচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের ভূয়সী প্রশংসা করলেন অনন্ত। তার কাছে বিশেষ এক দাবিও রাখেন অনন্ত।

এক সংবাদ সম্মেলনে অনন্ত বলেন, ভালো পরিবেশ পেলে এদেশে অনেক বড় বড় বাজেটের সিনেমা নির্মাণ সম্ভব। এজন্য দেশের সিনেমার বাজার, এফডিসিকে আরও শান্ত ও সুন্দর থাকতে হবে। এখন শিল্পী সমিতির দায়িত্ব নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি ভালো মানুষ। একজন আপাদমস্তক সুপারস্টার। আশা করছি তিনি সিনেমার সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবেন। সবাইকে নিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন। তার নেতৃত্বে ইন্ডাস্ট্রি সঠিক দিশা পাবে।  তাহলে এদেশে বিদেশের অনেকেই টাকা লগ্নি করবে সিনেমার জন্য। আর এতে করে আমাদের সিনেমাও অনেক দূর এগিয়ে যাবে।’

অনন্ত জলিলের সবশেষ সিনেমা ‘মোস্ট ওয়েলকাম-২’ মুক্তি পায় ২০১৪ সালে। সেই সময় সিনেমাটি বেশ ব্যবসা সফল হয়েছিল। এরপর দীর্ঘ সাত বছরের বিরতি শেষে অবশেষে ‘দিন : দ্য ডে’ সিনেমা দিয়ে ফের পর্দায় ফিরছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit