রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

কী দারুণ লড়াই, গরিমা আছে গ্লানি নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ কতটা ভালো খেলেছে তার কিছুটা আঁচ পাওয়া যায় ফলাফলে, পুরোটা নয়। ২০ বছর আগে যাদের কাছে ৩-১ গোলে হারতে হয়েছিল, সেই তুর্কমেনিস্তানের সঙ্গে ২-১ গোলে হার তো সম্মানজনক ফলই। গোটা ম্যাচে দুর্দান্ত খেলেও এমন হারে কোনো গ্লানি নেই। তার ওপর রয়েছে প্রথম গোল পাওয়ার তৃপ্তি। সব মিলিয়ে শনিবার কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রশংসা পাওয়ার মতো ফুটবল খেলে হেরেছে। ই-গ্রুপের ম্যাচের ৭ মিনিটে আলতিমিরাত আন্নাদুরদিয়েওর গোলে এগিয়ে যায় ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ে ৫৪ ধাপে এগিয়ে থাকা মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। ৫ মিনিট পর বিশ্বনাথের লম্বা থ্রোয়ে হেডে গোল করে ম্যাচে সমতা আনেন বাংলাদেশ ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।

টুর্নামেন্টে এটি লাল-সবুজদের প্রথম গোল। ৭৭ মিনিটে আরসালানমিরাত আমানোর গোলে ব্যবধান ২-১ করে তুর্কমেনিস্তান। তবে স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই যে, বাংলাদেশ কী দারুণ খেলেছে। চার দলের গ্রুপে দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। এক ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে শীর্ষে স্বাগতিক মালয়েশিয়া। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে যাদের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। ম্যাচ শুরুর আগে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ জাতীয় সংগীত বেজে ওঠার সঙ্গে সঙ্গে মাঠে ফুটবলাররা এবং গ্যালারিতে লাল-সবুজ জার্সি গায়ে প্রবাসী বাংলাদেশিরা বুকে হাত দিয়ে ঠোঁট মেলান তাতে। ম্যাচের শুরু থেকে বাংলাদেশকে চেপে ধরে তুর্কমেনিস্তান। তার সুফল পায় তারা ম্যাচের ৭ মিনিটে। কর্নার থেকে আসা বল বক্সে তৈরি হওয়া জটলায় আলতো টোকায় গোল করেন আলতিমিরাত (১-০)। শুরুতে গোল হজম করে ভড়কে যায়নি বাংলাদেশ।

বরং দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। বল দখলে এগিয়ে থেকে তুর্কমেনিস্তানের সীমানায় আক্রমণ শানান জামালরা। মিনিটপাঁচেক পর গোল শোধ। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোয়ে রাকিব হোসেনের ব্যাক হেডে বল গোললাইন অতিক্রমের আগে ইব্রাহিম আবারও হেডে জালে জড়ান (১-১)। আরও দুবার বাংলাদেশ ভালো সুযোগ পেয়েছিল প্রথমার্ধে। কিন্তু গোল করতে পারেনি। সাজ্জাদ হোসেন সহজ সুযোগ মিস না করলে এগিয়ে থেকে বিরতিতে যেত লাল-সবুজের দল। দ্বিতীয়ার্ধের শেষদিকে হঠাৎ ঝুম বৃষ্টি নামে। পিচ্ছিল মাঠে দুদলের খেলোয়াড়রা স্বাভাবিক নৈপুণ্য দেখাতে বেগ পান। ম্যাচের ৭৭ মিনিটে আলতিমিরাতের ক্রস থেকে আরসালানের প্লেসিংয়ে দ্বিতীয়বার এগিয়ে যায় তুর্কমেনিস্তান (২-১)। প্রাণপণ চেষ্টা করেও সেই গোল আর শোধ করতে পারেননি জামাল ভূঁইয়ারা।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit