বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

চল্লিশ পেরিয়েও সাহসী সুচিত্রার নাতনি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্কনিউজঃ নিজের শর্তে যাঁরা বাঁচেন, তাঁদের তালিকায় পড়েন রাইমা সেন। টলিউড কিংবা বলিউডের ইঁদুর দৌড়ে শামিল হওয়ার কোনো তাড়া অভিনেত্রীর নেই। সিনেমা হোক বা সিরিজ, পছন্দ হলে অভিনয়ে সম্মতি দেন। তার বাইরে নিজের মতো থাকতেই ভালোবাসেন মুনমুনকন্যা।

করোনাকালেও নিজের এই মেজাজখানি অক্ষত রেখেছেন রাইমা সেন। সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন নিজের সাম্প্রতিক ফটোশুটের ছবি দিয়ে।

ছবিতে নীল রঙের জিন্স পরেছেন রাইমা। ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত। বক্ষযুগল সামান্য কাপড় দিয়ে ঢেকে রেখেছেন অভিনেত্রী। ঢেউ খেলানো পিঠে এক টুকরো সূতো পর্যন্ত নেই। ছবির ক্যাপশনে রাইমা জানিয়েছেন, বিশেষ এই ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন তথাগত ঘোষ। তিনিই স্টাইলিং করেছেন। মেকআপ করেছেন অমিত কারক।

রাইমার এই বোল্ড চেহারায় বেশ খুশি অনুরাগীরা। কমেন্টবক্সে অনেকেই প্রশংসা করেছেন। কেউ রাইমার চোখের প্রশংসা করেছেন, কেউ আবার তাঁকে এজলেস বিউটির উপাধি দিয়েছেন।

২০২০ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে দেখা গিয়েছিল রাইমাকে। তার পর থেকে ওয়েব প্ল্যাটফর্মেই বেশি দেখা গিয়েছে নায়িকাকে। কিছুদিন আগে হৈচৈ প্ল্যাটফর্মের ‘হ্যালো’ সিরিজের তৃতীয় মোসুমে নজর কাড়েন অভিনেত্রী। কিছুদিন আগেই আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য লাস্ট আওয়ার’। সেখানে নিমার চরিত্রে অভিনয় করেন রাইমা।

কিউএনবি/বিপুল/১২.০৬.২০২২/ দুপুর ১২.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit