বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

ফ্ল্যাটের বাথরুমে মিলল প্রখ্যাত ফ্যাশন ডিজাইনারের লাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৩৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতে শোবিজাঙ্গনে আত্মহত্যার হিড়িক পড়েছে। গত মাসে কলকাতায় চার জন মডেল-অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়। 

এবার রহস্যজনক মৃত্যু হয়েছ ভারতীয় প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার (৩৫)। 

হায়দরাবাদের বনজারা হিলসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

গণমাধ্যমটি জানিয়েছে, শনিবার দুপুরের পর বনজারা হিলসের ফ্ল্যাটে অনেকক্ষণ প্রত্যুষার কোনো সাড়া না পেয়ে নিরাপত্তারক্ষীরা খবর দেন স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। ফ্ল্যাটের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, পল্লবী, বিদিশা, মঞ্জুষার মতো প্রত্যুষাও আত্মহত্যা করেছেন।  তার ঘর থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।  বোতলে কার্বন মোনো-অক্সাইড ছিল।  যদিও ময়নাতদন্তের পর জানা যাবে আত্মহত্যা নাকি খুন হয়েছেন এ ডিজাইনার।  প্রত্যুষার মরদেহ ময়নাতদন্তের জন্য হায়দরাবাদের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। 

হায়দরাবাদ পুলিশ ইতিমধ্যে রহস্যজনক মৃত্যুর মামলা দায়ের করেছে।  মৃত্যুরহস্য উদঘাটনে প্রত্যুষার পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়েছে।  তার বন্ধু ও ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসা করা হচ্ছে।

প্রত্যুষার বন্ধুদেরও ধারণা আত্মহত্যাই করেছেন তিনি।  তারা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন প্রত্যুষা।

প্রত্যুষা ভারতের অন্যতম ফ্যাশন ডিজাইনার। ২০১৩ সাল থেকেই প্রত্যুষার কাজের নানা মহলে প্রশংসিত। 

বলিউডে খুব জনপ্রিয় তিনি। বলিউড ও টালিউডের নামিদামী সেলেব্রিটিদের সঙ্গে কাজ করেছেন তিনি।  কাজল, মাধুরী দীক্ষিত, সানিয়া মির্জা, জুহি চাওলা, রাভিনা ট্যান্ডন, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের পোশাকের ডিজাইন করেছেন প্রত্যুষা। 

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit