শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

পাবনায় সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আর্থিক অনুদান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৫৯ Time View

আর কে আকাশ,পাবনা প্রতিনিধি : পাবনা জেলা অটো টেম্পু-রিক্সা চালক সমিতির সদস্য খন্দ. মিজানুর রহমান মুকুলের মৃত্যুতে আর্থিক অনুদান প্রদান এবং তার আত্মার মাফফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টায় পাবনা বড়ব্রিজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় সময় সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম বলেন, সিএনজি চালক খন্দ. মিজানুর রহমান মুকুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার আয়েই চলতো সংসার। মুকুলের আকস্মিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তাই আমরা সিএনজি শ্রমিক ইউনিয়ন থেকে সাধ্যমতো আর্থিক সহযোগীতা প্রদান করছি। সেই সাথে তিনি সিএনজি শ্রমিক ইউনিয়ন থেকে প্রয়াত মুকুলের সন্তানের পড়ালেখার খরচের আশ্বাস দেন।

এসময় পাবনা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সহ-সভাপতি পিপুল হোসেন, কাফি সরকার, দপ্তর সম্পাদক আশরাফুল আলম সুমন, লাইন সম্পাদক মাসুদ খন্দকার, তোফাজ্জল হোসেন সোলে, আ. রাজ্জাক, মো. জনি, টুটুল, রকি, আজিম, সুরুজ, আ. সালাম, রাজিবসহ সংগঠনের আরও অনেকে উপস্থিত ছিলেন।এসময় নেতৃবৃন্দ প্রয়াত সিএনজি শ্রমিক খন্দ. মিজানুর রহমান মুকুলের ছেলের হাতে আর্থিক অনুদান প্রদান করেন।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit