শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটার উপস্থিতিতে নতুন রেকর্ডের আভাস আজকের নামাজের সময়সূচি শেহজাদের ব্যাটে-বলে নৈপুণ্যে বসুন্ধরা স্ট্রাইকার্সের বড় জয় বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প?

আদিবাসী নারীকে ধর্ষণ মামলার পালাতক আসামী গ্রেফতার

মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৪৯ Time View
মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আদিবাসী তরুণীকে জোর পূর্বক ধর্ষণ মামলায় পুলিশ গ্রেফতার করেছে ধর্ষকে।  ধর্ষিতা ওই নারীকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চেরাগপুর ইউনিয়নের ধনজইল বড় মহেশপুর জংলীপাড়া গ্রামে।এ ঘটনায় ওই নারীর বোন বাদী হয়ে ধনজইল বড় মহেশপুর জংলীপাড়া গ্রামের লক্ষণ পাহানের ছেলে সুশান্ত পাহানকে আসামি করে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার কয়েক ঘন্টার মধ্যেই পালাতক আসামী ধর্ষককে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বোন (২৪) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে তার কাকা শ্বশুরের ছেলে সুশান্ত পাহান তার বোনের মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার বোনের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে সুশান্ত পাহান পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার বোনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ধর্ষণের ফলে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার বোনকে দুই ব্যাগ রক্ত দেয়া হয়েছে।
মহাদেবপুর থানার ওসি মো. আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং মামলার কয়েক ঘন্টার মধ্যেই শনিবার ভোর রাতে এসআই সামির উদ্দীনের নেত্রিত্বে এসআই আব্দুল খালেক,শামিনুল, জিয়াউর রহমান ঝটিকা অভিযান চালিয়ে  বড় মহেশপুর মাইনার দিঘি নামক স্থান থেকে ধর্ষক সুশান্ত পাহানকে গ্রেফতার করে।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit