মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

হযরত মুহাম্মাদ(সাঃ কে কটূক্তির প্রতিবাদে ঘোড়াঘাটে মানববন্ধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৪৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে অবমাননা, কটূক্তি ও ব্যাঙ্গ করার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার বাদ জুম্মা পৌরসভার আজাদ মোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়। ‘সকল মুসলিম উম্মা’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজাদ মোড়ে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আজাদ মোড় থেকে বের করা হয়। মিছিলটি বাসস্ট্যান্ড, থানা মোড়, পুরাতন বাজার ও কালিতলা সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে আজাদ মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ৬ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। প্রতিবাদ থেকে বক্তারা মুহাম্মাদ (সাঃ) কে অবমাননা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে কটূক্তিকারীদের কঠোর শাস্থির দাবি জানিয়ে সকলকে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালনের আহ্বান করেন।গত সপ্তাহে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই জন নেতা নুপুর শর্মা ও নবীন কুমার মুসলিম সম্প্রদায়ের বিশ্বনবী হযরত মুহাম্মাদকে (সাঃ) কটূক্তি করে। এর পরেই দেশ-বিদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit