মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

র‍্যাবের অভিযানে ১৪৫ কেজি গাঁজাসহ মূলহোতা গ্রেপ্তার

আসাদুজ্জামান আসাদ,দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৩৬ Time View
আসাদুজ্জামান আসাদ,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ১৪৫ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের মূল হোতা মুশফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ (সিপিসি)-১ দিনাজপুরের একটি অভিযানিক দল।গত বুধবার (৮জুন) র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মশফিকুর রহমান (৩৫) উপজেলার খানপুর ইউপি’র বাগলপাড়া গ্রামের মোস্তর ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বিরামপুর উপজেলার খানপুর ইউপির বাগলপাড়া এলাকায় ব্যবসার উদ্দেশ্যে গাঁজা সংগ্রহ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার মধ্য রাতে র‍্যাব দিনাজপুরের দুইটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে মুশফিকুর রহমানের বসতঘর এবং নির্মানাধীন বিল্ডিং ঘর থেকে ১৪৫ কেজি গাঁজাসহ মুশফিকুর রহমানকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামি মুশফিকুর রহমান একজন আন্তঃজেলা অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূল হোতা ও মাদক সিন্ডিকেট চক্রের লিডার হিসেবে স্থানীয় ভাবে কুখ্যাতি রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে বড় বড় চালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।এবিষয়ে র‌্যাব বাদী হয়ে আসামীর বিরুদ্ধে বিরামপুর থানায় মাদক মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit