শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

বিএনপির তফশিল ঘোষনা, আ’লীগ নেতার যোগদান

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৭৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শুক্রবার সন্ধ্যায় নেহালপুর ও শ্যামকুড় ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে তফশিল ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে থানা বিএনপির দলিয় কার্যলয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত(মনিরামপুর) নেতা আবদুস সালাম আজাদ, একে শরফুদ্দৌলা ছটলু ও অ্যাডভোকেট এম গফুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান প্রমুখ। পরে জেলা নেতৃবৃন্দ নেহালপুর ও শ্যামকুড় ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে তফশিল ঘোষনা করেন। তফাশিল অনুযায়ী ইউনিয়ন দুটিতে মনোয়নপত্র গ্রহন ১০ জুন, জমাদান ১১ জুন। নেহালপুরে নির্বাচন হবে ১৯ জুন এবং শ্যামকুড়ে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জুন।

গতকাল নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক ইউপি চেয়ারম্যান নজমুস সাদত ও অধ্যাপক রফিকুল বারী। সাধারন সম্পাদক পদে খলিলুর রহমান ও আবদুল বারিক এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোয়নপত্র সংগ্রহ করেন আলি হামজা। অপরদিকে শ্যামকুড় ইউপিতে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আবদুল মোমিন, সাধারন সম্পাদক পদে মাহাবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে বুলবুল হোসেন।অনুষ্ঠানে অতিথিবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা(সদস্য) সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপি নেতা নজমুস সাদাত, খলিলুর রহমান, ইউনুচ আলী, মোতালেব গাজী, খানজাহান আলী প্রমুখ।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit