বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

মস্কো আমাদের ‘রাষ্ট্রীয় মর্যাদা ধ্বংস করতে চায়’: ইউক্রেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মস্কো “ইউক্রেনের রাষ্ট্রত্ব সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়” বলে অভিযোগ করলেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজিয়ানিক।

শুক্রবার দেশটির জাতীয় টিভিতে এক ভাষণে তিনি বলেন, “রাশিয়ার কৌশলগত লক্ষ্য ইউক্রেনকে সম্পূর্ণ ধ্বংস করা… তারা আমাদের শান্তিতে থাকতে দেবে না।”

কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “রুশ ফেডারেশন ইউক্রেনের রাষ্ট্রত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে চায় এবং এখানে একটি সরকার বসিয়ে নিয়ন্ত্রণ করতে চায়।”

যদিও মস্কো বলেছে যে, তারা একটি “বিশেষ সামরিক অভিযান” চালাচ্ছে এবং ইউক্রেন দখল করার কোনো পরিকল্পনা তাদের নেই।

তবে ওলেক্সান্ডার মোতুজিয়ানিক তার ভাষণে আরও যোগ করেছেন যে, রাশিয়া পূর্ব ইউক্রেনের সিভারস্কি ডোনেটস নদীর কাছে ইউক্রেনের প্রতিরক্ষায় দুর্বল পয়েন্ট খুঁজছে।

আর রাশিয়া যদি সিভারস্কি ডোনেটসের সেভেরোডোনেটস্ক এবং লাইসিচানস্ক শহর দুটি দখল করে নেয়, তাহলে তারা লুহানস্কের সমস্তটাই দখল করতে পারবে। লুহানস্ক হলো ডনবাস অঞ্চলের দুটি প্রদেশের অন্যতম, যা বিচ্ছিন্নতাবাদীদের বলে দাবি করে মস্কো। সূত্র- বিবিসি।

কিউএনবি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit