মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট ১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয়  আশুলিয়ায় চুক্তি ভঙ্গের অভিযোগে ইনজেনিটেক্স শ্রমিকদের বিক্ষোভ

সমুদ্রের তলদেশে মিলল ‘সোনাভর্তি’ ২টি জাহাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৩২ Time View

ডেস্কনিউজঃ বিখ্যাত জাহাজ সান জোসে গ্যালিয়নের ধ্বংসাবশেষের পাশেই সন্ধান মিলেছে দুইটি জাহাজের। সম্প্রতি আবিষ্কৃত ওই জাহাজ দুটিতে রয়েছে বিপুল পরিমাণ সোনা; যার মূল্য ১৭ বিলিয়ন ডলার হতে পারে বলে মার্কিন সাময়িকী নিউজউইকের একটি প্রতিবেদনে বলা হয়েছে।

ব্রিটিশরা ১৭০৮ সালে সান জোসে গ্যালিয়ন ডুবিয়ে দেয়। ২০১৫ সালে ওই জাহাজটির সন্ধান পাওয়া যায়। স্প্যানিশ সরকারেরে প্রকাশ করা নতুন ফুটেজে ওই জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে বিভিন্ন মূল্যবান সামগ্রী দেখা গেছে।

দূর নিয়ন্ত্রিত যান থেকে ধারণ করা ভিডিওতে সান জোসে গ্যালিয়নের মূল ধ্বংসাবশেষের কাছে দেখা থেকে আরও দুটি জাহাজ। ওয়াংশিংটন পোস্ট জানায়, দুইটি জাহাজই দুইশ’ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে।

দূর থেকে চালিত যানটিকে ক্যারিবিয়ান উপকূল থেকে তিন হাজার একশ ফুট গভীরে পাঠানো হয়েছিল বলে ওয়াংশিংটন পোস্ট জানিয়েছে।

ওয়াংশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নীল ও সবুজ রঙের ছবিগুলোতে সোনার মুদ্রা, মৃৎপাত্র এবং অক্ষত চীনামাটির কাপ সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

নিউজউইক জানায়, সমুদ্রের নিচে বহু শতাব্দী কাটানোর পরেও জাহাজগুলোর একটির সামনের অংশ ভালভাবে সংরক্ষিত রয়েছে বলে ছবিতে দেখা গেছে। বিভিন্ন ধরনের মাটির পাত্র ছাড়াও সমুদ্রের তলদেশে একটি কামানও দেখা গেছে।

কিউএনবি /বিপুল/ ১০.০৬.২০২২/ রাত ৯.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit