বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

গুরুতর অসুস্থ পারভেজ মোশারফ, মৃত্যুর গুজব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশারফের অবস্থা আশংঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার। শুক্রবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে এবং তার স্বাস্থ্যের পুনরুদ্ধার সম্ভব নয়।

তার পরিবার, টুইটারে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, মোশাররফ দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। পরিবার জানায়, তিনি ভেন্টিলেটরে নেই। তার অসুস্থতার (অ্যামাইলয়েডোসিস) জটিলতার কারণে গত তিন সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে তার স্বাস্থ্য যেখান থেকে আরোগ্যলাভ সম্ভব নয়।

এর আগে, খবর ছড়িয়ে পড়ে যে পারভেজ মোশারফের মৃত্যু হয়েছে হাসপাতালে। এর আগে, মোশারফের ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, তিনি গুরুতর অসুস্থ এবং সংযুক্ত আরব আমিরশাহিতে একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। ৭৮ বছর বয়সী জেনারেল মোশারফ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যা মামলা ও লাল মসজিদের ইমাম হত্যা মামলায় মোশারফকে পলাতক ঘোষণা করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি ২০১৬ সাল থেকে দুবাইতে বসবাস করছেন। ২০০৭ সালে সংবিধান স্থগিত করার জন্য রাষ্ট্রদ্রোহের মামলার মুখোমুখি হয়েছিলেন তিনি। সামরিক এই শাসক চিকিৎসার জন্য ২০১৬ সালের মার্চ মাসে দুবাই চলে যান এবং তারপর থেকে আর পাকিস্তানে ফিরে আসেননি তিনি। সূত্র: জিনিউজ

 

কিউএনবি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit