রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

নওগাঁয় মুসল্লীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩১২ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : ভারতের শীর্ষ স্থানীয় দুই বিজেপি নেতা কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে নওগাঁয় মুসল্লীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ব্যনারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাষ্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন মুসল্লীরা বক্তব্য রাখেন। এসময় অবিলম্বে ঐ দুই বিজেপি নেতাকে গ্রেফতারের দাবী জানান বক্তারা। এতে শহরের বিভিন্ন মহল্লা থেকে আসা শতাধিক মুসল্লীরা অংশ নেয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রীজ মোড় সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।

কিউএনবি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit