বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

করণের বিরুদ্ধে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জেনিফার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২২৯ Time View

বিনোদন ডেস্ক : ভালোবেসে বিয়ে করেছিলেন জেনিফার উইঙ্গেট ও করণ সিং গ্রোভার। সারা জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার করেছিলেন। তবু সম্পর্ক টেকেনি দুই বছরের বেশি। তাদের প্রেমের শুরু ‘দিল মিল গয়া’র সেটে।বিয়ে করেন ২০১২ সালে। আর বিচ্ছেদ হয়ে যায় ২০১৪ সালে। তাদের এই সিদ্ধান্তে তোলপাড় হয়েছিল অনুরাগীরা। চলেছিল অবিরত চর্চা-আলোচনা। ভেঙে পড়েন জেনিফার।

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার আর করণের বিচ্ছেদটা সবার সামনে চলে এসেছিল। লোকজন আমাদের নামে উল্টোপাল্টা লিখছিল। আমি তখন সোশ্যাল মিডিয়াতেও ছিলাম না। সেই সময়টা খুব চাপের মধ্যে কেটেছিল। কী করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না। জেনিফার কঠিন সময়ে কাজের মধ্যে ডুবেছিলেন ।

ব্যক্তিজীবনের সমস্যা ভুলে থাকতে আরও বেশি করে মন দিয়েছিলেন অভিনয়ে। ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন অভিনেত্রী। তিনি বলেন, আমি খুশি যে এমন একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। বুঝতে পেরেছি যে আমি অনেক কিছু করতে পারি। মনে হয়, জীবনের সেরা সময় ছিল সেটা। করণ সিং জেনিফারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৬ সালে বিপাশা বসুকে বিয়ে করে। কিন্তু জেনিফার এখনো একা। এই অভিনেত্রী মুম্বাইয়ে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। ‘সাকা লাকা বুমবুম’, ‘কুসুম’, ‘কসৌটি জিন্দেগি কে’ সেগুলোর মধ্যে অন্যতম।

 

 

কিউএনবি/আয়শা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit