শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নয়নতারার নতুন শুরু, দেখে নিন বিয়ের অ্যালবাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২১৫ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বর দীর্ঘদিনের প্রেমিক চলচ্চিত্র নির্মাতা ভিগনেশ শিবান। আজ বৃহস্পতিবার সকালে বিয়ে করেন দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত এ জুটি। বিয়ের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে নয়নতারা লিখেছেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদে, পিতা-মাতা ও বন্ধুদের শুভকামনায় জীবনের নতুন শুরু’।

তামিলনাড়ুর মহাবলিপুরামের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাপক গোপনীয়তার মধ্যে দিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে। 

সুপারস্টার রজনীকান্তের সর্বশেষ ছবি ‌‌‘আন্নাথি’তে কাজ করেছেন নয়নতারা। অভিনেত্রীর বিয়েতে হাজির ছিলেন রজনীকান্ত।

বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হবে অভিনেত্রীর। সহকারী পূজাকে নিয়ে বিয়েতে হাজির ছিলেন শাহরুখও। 

নয়নতারার অতিথি হিসেবে আরও ছিলেন ‘জওয়ান’ ছবির পরিচালক এটলি, পরিচালক মনি রত্নম, চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর, অভিনেতা বিজয় সেথুপতিসহ অনেকে।

২০১৫ সালে সালে ‌‘নানুম রাউডি ধান’ ছবিতে কাজ করতে গিয়ে অভিনেত্রী নয়নতারার প্রেমে পড়েন ভিগনেশ শিবান। ভিগনেশের সর্বশেষ ছবিতেও নায়িকা হিসেবে দেখা গেছে নয়নতারাকে।

 

 

কিউএনবি/আয়শা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit