রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

মেসিদের কোচ হিসেবে জিদানকে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে মরিসিও পচেত্তিনোর পিএসজি অধ্যায় শেষের পথে। তাকে আর কোচ হিসেবে রাখবে না প্যারিসের ক্লাবটি। এখন প্রশ্ন হলো, লিওনেল মেসি- নেইমার- এমবাপ্পেদের নতুন কোচ কে হতে যাচ্ছেন? ইউরোপিয়ান গণমাধ্যম বলছে, নতুন কোচ হিসেবে পিএসজির পছন্দের তালিকার শীর্ষে আছেন জিনেদিন জিদান। এমনকী ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ পর্যন্ত জিদানকেই পিএসজির কোচ হিসেবে চান।

১৯৯৮ বিশ্বকাপজয়ী জিদানের বড় ভক্ত মাখোঁ। শোনা যাচ্ছে, জিদানকে নাকি আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে পিএসজি। কিন্তু ক্লাব কিংবা দেশের প্রেসিডেন্ট তো শুধু চাইলেই হবে না, জিদানকেও চাইতে হবে। শোনা যাচ্ছে, ফরাসি কিংবদন্তি নাকি পিএসজির কোচ হতে খুব একটা আগ্রহী নন। তাই  পিএসজির প্রস্তাবে রাজি হননি রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা, দুটি ক্লাব বিশ্বকাপসহ ১১টি শিরোপাজয়ী এই কোচ।

এমনিতে মার্শেইয়ের সমর্থক মাখোঁ এবার পিএসজির হয়ে বলেছেন, ‘একজন খেলোয়াড় ও কোচ হিসেবে জিদানকে আমি অনেক পছন্দ করি। আমরা তাকে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপে দেখতে চাই। তার মতো মেধাসম্পন্ন একজন খেলোয়াড় ও কোচ, যে কিনা তিনটি বড় শিরোপা জিতেছে, এমন একজনকে আমাদের ক্লাবগুলোর জন্য চাইতেই পারি। আমি জিনেদিন জিদানের সঙ্গে কথা বলিনি। তবে আমি চাই, ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপ ও ফ্রান্সে তার প্রভাবটা পড়ুক। সে এখানে এসে বড় একটি ক্লাবে কোচিং করাক। ‘

 

 

কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit