বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম

মেহের আফরোজ শাওনের মায়ের বাড়িতে এসি বিস্ফোরণে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩১৯ Time View

ডেস্কনিউজঃ মেহের আফরোজ শাওনের মা তহুরা আলীর বাড়িতে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় এই দূর্ঘটনাটি ঘটে। কারো শারীরিক ক্ষতি না হলেও পুরো ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে আগুন নেভাতে হয়েছে।

বিষয়টি মেহের আফরোজ শাওন নিজেই ফেসবুকে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, যে ঘরে এই ঘটনা ঘটেছে সেটা তারই ঘর। দুদিন আগেও ছোট ছেলে নিনিত সেই ঘরে ছিল বলে জানিয়েছেন তিনি।

শাহোন ফেসবুকে ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, ‘আজ ভোর ৫ টায় গুলশান ১ নম্বরে আমার মা’র বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহ ভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ২ টি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। বাসার কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!’

দুদিন আগেও নিনিত সেখানে ছিল জানিয়ে শাওন বলেন, ‘মাত্র ক’দিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোটপুত্র নিনিত একাই ঐ ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!’

কিউএনবি/বিপুল/০৯.০৬.২০২২/বিকাল ৩.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit