শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

প্রেমিককেই বিয়ে করলেন নয়নতারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৮৭ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে ‘লেডি সুপারস্টার’ নয়নতারার অর্ধযুগের প্রেম। সেই প্রেমকে পূর্ণতা দিতে বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়েছেন এ জুটি। তামিলনাড়ুর মহাবালিপুরমের একটি হোটেলে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জানা গেছে, এ দিন মনিকার ডিজাইন করা পোশাকে বর-কনে সাজেন নয়নতারা ও বিগনেশ। শোবিজের অনেক তারকাই তাদের বিয়েতে যোগ দিয়েছেন। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করবেন।

এদিকে বিয়ের আগেই ভারতের চেন্নাইয়ের অভিজাত এলাকা পোয়েস গার্ডেনে নতুন একটি বাড়ি কিনেছেন নয়নতারা। সেখানেই বসবাস করেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা রজনীকান্ত, তার মেয়ের জামাই অভিনেতা ধানুশ। এই পোয়েস গার্ডেনে একটি অ্যাপার্টমেন্টের দুটি ফ্ল্যাট কিনেছেন নয়নতারা। তবে ফ্ল্যাট কিনতে কত টাকা ব্যয় হয়েছে তা জানা যায়নি। প্রসঙ্গত, ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিংয়ে নয়নতারা-বিগনেশের প্রেমের শুরু। ২০২১ সালে বাগদান সেরেছেন তারা। অবশেষে বিয়েতে পূর্ণতা পেল তাদের প্রেম।

বর্তমানে নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত নয়নতারা ও বিগনেশ। নায়িকার হাতে রয়েছে ‘আনাত্তে’ সিনেমার কাজ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সিনেমায় রজনীকান্তের স্ত্রীর চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। এ ছাড়া এই সিনেমায় আছেন মীনা, খুশবু, কীর্তি সুরেশ, প্রকাশ রাজ, জ্যাকি শ্রফ প্রমুখ। এ ছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে নয়নতারাকে। অন্যদিকে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা নিয়ে ব্যস্ত বিগনেশ শিবান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নয়নতারা, সামান্থা আক্কিনেনি ও বিজয় সেতুপাতি।

সূত্র: পিঙ্কভিলা

 

 

কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit