বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে গায়ক পলাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৩১ Time View

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে নিজেকে সঙ্গীতাঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন।

জানা গেছে, হার্ট অ্যাটাক হয়েছে এই শিল্পীর। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিউতে ভর্তি রয়েছেন তিনি। জরুরি ভিক্তিতে তার হার্টে একটি রিং পরানো হয়েছে।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশের বড় ভাই বকুল।

তিনি জানান, সোমবার (০৬ জুন) দিবাগত রাত ১২টায় অসুস্থতাবোধ করেন পলাশ। বাসা থেকে নিজে গাড়ি চালিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা শেষে ডাক্তার জানায় তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। সেই রাতেই তার হার্টে জরুরি ভিক্তিতে একটি রিং পরানো হয়েছে।

বকুল আরও জানান, ভাগ্য ভালো সে তাড়াতাড়ি হাসপাতালে এসেছিলো, না হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো। কারণ তার হার্টে ৯৯ শতাংশ ব্লক ধরা পরে। তবে এখন আগের চেয়ে ভালো আছে, সবাই পলাশের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, ১ হাজারেরও বেশি প্লেব্যাকে কন্ঠ দিয়েছেন এই শিল্পী। কর্মগুণে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এছাড়াও তিন দশকের বেশি সময়ের সংগীত ক্যারিয়ারে দুই শতাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী পলাশের। এর ভেতর একক অ্যালবামের সংখ্যা ৩০-এর অধিক।

কিউএনবি/অনিমা/০৯.০৬.২০২২/দুপুর ১২.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit