বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতিকে কুপিয়ে হত্যা

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৩৮ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি ও স্থানীয় বিএম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মালত (৪২)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে জাজিরার উত্তর খোসাল সিকদার কান্দি গ্রামের সালাম মালতের বাড়ী সংলগ্ন নদীর ব্রীজের উপর এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জাজিরা থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের সাথে জরিত থাকা সন্দেহে সুজন ফকির (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছ মাদবর ও জাজিরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবরের শ্যালক শাহিন সিকদারের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে জাজিরা থানা পুলিশ।

জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর খোসাল সিকদার কান্দি গ্রামের মৃত কিনাই মালতের ছেলে সাইফুল ইসলাম মালত। মঙ্গলবার রাতে উপজেলা সদর থেকে হিরু শেখ নামে এক ব্যাক্তির সাথে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। রাত পৌনে ১০টার দিকে বাড়ির কাছাকাছি সালাম মালতের বাড়ী সংলগ্ন নদীর ব্রীজে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হিরু শেখ ব্রীজের উপর থেকে লাফিয়ে নদীতে পড়ে পালিয়ে যায়। শেষ রক্ষা হয়নি সাইফুলের। দুর্বৃত্তরা সাইফুলকে কুপিয়ে মারাত্মক আহত করে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত সাইফুলের স্ত্রী শামিমা ইসলাম মিতু কান্নায় ভেঙ্গে পরে বলেন, আমার স্বামীর জীবনে কাউকে কোন ক্ষতি করেনি। যারা আমার নির্দোষ স্বামীকে হত্যা করে আমার সন্তানদের এতিম করেছে আমি তাদের ফাঁসি দাবী করছি।

জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের ইলিয়াছ মাদবর বলেন, সাইফুল মালত আমার সাথে দলবল করার কারনেই শাহিন সিকদারের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যাকান্ডের বিচার দাবী করছি।জাজিরা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ইলিয়াছ মাদবর ও সেলিম মাদবরের শ্যালক শাহিন গ্রুপের মধ্য আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। নিহত সাইফুল ইলিয়াছের সমর্থক। আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি এর জেরেই তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে। ঘটনার সাথে জরিত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯.০৬.২০২২/সকাল ৮.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit