বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করুক: রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৫৩ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জিতবে- তাতে যুক্তরাষ্ট্রের কিছু যায় আসে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একটি নির্বাচন চায়, যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, পুরো নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন খুবই গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়, সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং জনগণেরও ভূমিকা রয়েছে।

সাংবাদিকরা এ সময় রাষ্ট্রদূতের কাছে জানতে চান নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্রের কোনো পরামর্শ ছিল কি না। জবাবে পিটার বলেন, অবশ্যই নয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই। এটি নির্বাচন কমিশন এবং পুরো বাংলাদেশিদের, এটা আমাদের বিষয় নয়।

নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, আমি এখানে এসেছি তিন মাস হলো। এর আগে আমি দু-তিন জায়গায় দেখা করেছি। তার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করেছি। বাংলাদেশে কী হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে এর অংশীদার হতে পারে- তা বোঝার চেষ্টা করছি।

কিউএনবি/বিপুল/০৮.০৬.২০২২/ সন্ধ্যা ৬.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit