সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

জয়পুরহাটে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৩৫ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলায় মহসিন আলী (৩৫) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার জিন্দারপুর ইউনিয়নে ত্রি-মোহনী এলাকার বামন গ্রামের ধানক্ষেতের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমাম উপজেলার বাকড়া বেলগাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

কলাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ইমাম মহসিন আলী গত মঙ্গলবার আসরের নামাজের আগে পড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে জিন্দারপুর ইউনিয়নে ত্রি-মোহনী এলাকার বামন গ্রামের সড়কের পাশে ধানক্ষেতের মাঠে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মহসিন আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা তাঁকে হত্যা করেছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit