সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

মৃত্যু নেই, নতুন শনাক্ত ৫৪ জনের ৫১ জনই ঢাকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৮৮ Time View

ডেস্ক নিউজ : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। যা এর আগের দিনের চেয়ে ১১ জন বেশি, সোমবার শনাক্ত হয়েছিল ৪৩ জন। তবে এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।

যার ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই বিদ্যমান। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন ৫৪ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। আগের দিন ৪ হাজার ৩২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৩ জন। ওইদিন শনাক্তের হার ছিল দশমিক ৯৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৪ জন।

এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫১ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪২৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৪৫৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ।

কিউএনবি/অনিমা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit