সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

পরিবেশ বন্ধু সম্মাননা পেলো দুর্গাপুরের সেভ দ্য এনিমেলস সংগঠন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৮৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : পরিবেশ রক্ষায় নিরন্তর কাজ করায় বিশেষ সম্মাননা পেলো নেত্রকোনার দুর্গাপুরের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসক‘র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলার নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

মঙ্গলবার (০৭ জুন) দুপুরে সংগঠনের সভাপতি রিফাত আহমেদ স্থানীয় সাংবাদিকদের জানান, জেলার বে-সরকারী উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় পরিবেশ দিবস কে নানা আয়োজনের মধ্যে এ বছর পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ স্থান হিসেবে দু‘টি প্রতিষ্ঠান কে নির্বাচিত করা হয়। তার মধ্যে ‘‘সেভ দ্য এনিমেলস অফ সুসং’’ কে পরিবেশ বন্ধু স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের সভাপতি রিফাত আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত প্রাসাদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক পারভেজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর মূর্শেদা খাতুন, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন, নেত্রকোনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান খান, বারসিক জেলা আঞ্চলিক সমন্বয়কারী অহিদুল রহমান প্রমুখ।

উল্লেখ্য ঃ সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা দীর্ঘদিন ধরেই দুর্গাপুরের পাহাড়ি জনপদে মধ্যে পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করে যাচ্ছে। ২০২০ সালে যাত্রা শুরুর পর, লোকালয় থেকে বিরল প্রজাতির অসংখ্য প্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করে আসছে। গত আড়াই বছরে সংগঠনটি মোট ২৩টি রেস্কিউ অভিযানের মাধ্যমে বিপন্ন প্রাণীদের রক্ষা করে আসছে। এর মাঝে অজগর সাপ ৮টি, বিরল প্রজাতির লজ্জাবতী বানর ৬টি, সন্ধি কাছিম, মেছো বাঘের ছানা, গন্ধগোকুল, গুইসাপ, গিরগিটি, গাংচিল সহ বিভিন্ন প্রজাতির প্রাণী সংগ্রহ করে উপজেলা প্রশাসনের সহায়তায় অবমুক্ত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit