সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

ছয় দফা বাঙালি জাতির ম্যাগনাকার্টা : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছয় দফা বাঙালি জাতির ম্যাগনাকার্টা। এই পথ ধরেই ১৯৭১ সালের স্বাধীনতা এসেছে। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই দেশে স্থিতিশীলতা এসেছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ উন্নত হচ্ছে। তারপরও এই সরকারকে উৎখাতের হুমকি দেয়া হচ্ছে।

যুদ্ধের কারণে অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক দেশের জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু বাংলাদেশে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে, প্রণোদনা দেয়া হচ্ছে। তারপরেও কেউ যদি গোলমাল সৃষ্টির চেষ্টা করে তাহলে দেশের অবস্থা কী হতে পারে ভেবে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শেখ হাসিনা আরও বলেন, ছয় দফার লক্ষ্যই ছিল মানুষকে স্বাধীনতার চেতনায় সম্পূর্ণভাবে প্রস্তুত করা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুত করার ম্যাগনাকার্টা ছিল এই ছয় দফা। যার কারণেই মানুষ সেভাবে নিজেদের তৈরি করেছিল।

তিনি বলেন, আজকে আমরা আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম যাই ভোগ করি, দেশে স্থিতিশীলতা আমরাই আনতে পেরেছি। ২০০৮ সালে নির্বাচনে বিজয় লাভ করেছিলাম বলেই ২০২২ সাল পর্যন্ত একটা ধারাবাহিকতা ছিল। স্বাধীনতার পর দীর্ঘ সময় একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশে এই উন্নয়ন সম্ভব হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit