বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা: আইজিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তদন্ত প্রতিবেদনের পর দোষীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে গিয়ে ডিপো এলাকা ঘুরে দেখার পর সাংবদিকদের প্রশ্নের উত্তর এ বিষয়ে কথা বলেন তিনি। আইজিপি বেনজীর বলেন, এত ফায়ারম্যান এ পর্যন্ত কোনো দুর্ঘটনায় মারা যাননি। নিহত ও আহতদের প্রতি আমাদের সমবেদনা। অনেকে মানাত্মকভাবে আহত হয়েছেন। চিকিৎসা শেষে বোঝা যাবে কেমন ক্ষতি তাদের হয়েছে।

এ বিষয়ে কী আইনি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, “ইতোমধ্যে সরকার তদন্ত কমিটি করেছে। ফায়ার সার্ভিসও তদন্ত কমিটি করেছে। তদন্ত রিপোর্ট এলে আইনি কার্যক্রম শুরু করা হবে।”শনিবার রাতে আগুন লাগার পর থেকে সেখানে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও অংশ নিচ্ছেন অগ্নি নির্বাপন ও উদ্ধার তৎপরতায়। পাশাপাশি ডিপো থেকে রাসায়নিক দূষণ যাতে ছড়াতে না পারে, সে বিষয়ে কাজ করছে সেনাবাহিনীর একটি দল।

আইজিপি বলেন, আশা করি দ্রুততম সময়ে উদ্ধার কাজ শেষ হবে। তবে এখনো পরিস্থিতি পুরো নিরাপদ নয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ডিপোর কর্তৃপক্ষ সেখানে ২৭টি কন্টেইনারে রাসায়নিক থাকার কথা জানিয়েছে। এর মধ্যে আটটি পুড়ে গেছে এবং সাতটি শনাক্ত করে সরিয়ে রাখা হয়েছে। রাসায়নিক থাকা অন্তত ১২টি কন্টেইনার এখনো শনাক্ত করা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit