বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

আওয়ামী লীগ যেকোন পরিস্থিতি মোকাবেলায় সক্ষম: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আজকের আওয়ামী লীগ যেকোন সময়ের তুলনায় অনেক সুসংহত, শক্তিশালী ও সচেতন; এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। দলের এই অবস্থাকে ধরে রাখতে হবে। সেজন্য যারা বিভিন্ন অপকর্মে জড়িত ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে দলের সুনাম ক্ষুন্ন করছে, তাদেরকে দলের নেতৃত্বে আনা যাবে না। দলের বিপদে-আপদে সকল আন্দোলন সংগ্রামে যারা সামনে থাকবে তাদেরকে নেতা নির্বাচন করতে হবে, দলে জায়গা করে দিতে হবে।

আজ সোমবার(৬ জুন) টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা রাজাকার, আলবদর ও বিএনপি সহ স্বাধীনতা বিরোধী শক্তি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’ বলে স্লোগান দিচ্ছে। তাদের উদ্দেশে বলতে চাই, ৭৫ সালে আমরা বুঝতে পারি নাই। বঙ্গবন্ধু ছিলেন অসীম সাহসী, তাঁর হৃদয় ছিল আকাশের মতো উদার, সমুদ্রের মতো বিশাল। তিনি কিছু মানুষকে, কিছু কুচক্রীকে বিশ্বাস করেছিলেন। কিন্তু আজকের সুসংহত ও শক্তিশালী আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোন মূল্যে ওই অপশক্তির মূলোৎপাটন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের নেত্রী-মানবতার নেত্রী। তাঁকে হত্যা করতে চাইলে এদেশের জনগণ ও বিশ্বের নির্যাতিত মানুষ ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াবে।

ভরা মৌসুমেও চালের দাম না কমা প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধিসহ নানা কারণে চালের দাম কিছুটা বেড়েছে। শীঘ্রই চালের বাজার স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, কৃষিমন্ত্রী হিসেবে আমি বলতে চাই এবছরও পর্যাপ্ত পরিমাণ চাল উৎপাদন হয়েছে। দেশে খাদ্য নিয়ে কোন হাহাকার হবে না, খাদ্যের কোন সঙ্কট হবে না। আজকের দিন পর্যন্ত গত ১৪ বছরে আওয়ামী লীগের আমলে একজন মানুষও না খেয়ে মারা যায় নি, কোন মানুষ না খেয়ে থাকার কষ্ট করে নি। আমাদের যে সম্পদ রয়েছে, বৈদেশিক মূদ্রার যে রিজার্ভ রয়েছে, তাতে যে কোন পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারব।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বক্তব্য রাখেন। সম্মেলনের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি। 

পরে শহিদুল ইসলাম লেবুকে সভাপতি ও আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে দীর্ঘ ২০ বছর পর ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটি গঠন করা হয়। সর্বশেষ ২০০২ সালে সম্মেলনের মাধ্যমে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর বিগত ২০০৫ সালে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকে কয়েক দফায় আহ্বায়ক কমিটি পুনর্গঠন ও মেয়াদ বৃদ্ধি করা হলেও সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit