বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

মিথিলার স্বামীকে মনের কথা লিখে কী বোঝাতে চাইলেন স্বস্তিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২২৭ Time View

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে কলকাতার নামি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘এক্স=প্রেম।’সিনেমায় দেখানো হবে, সাবেক কি কখনো বন্ধু হতে পারে? বর্তমান প্রেম ও সাবেক সব কিছুকেই মিলেমিশে একাকার হয়েছে সিনেমায়। আর সিনেমা মুক্তির পর সুযোগ কাজে লাগালেন সৃজিতের ‘সাবেক’ প্রেমিকা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

সিনেমাটি মুক্তির পরেই নির্মাতা সৃজিতকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রেমিকা স্বস্তিকা। সৃজিতের সঙ্গে পুরনো দিনের এক ছবি ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা স্বস্তিকা।  ক্যাপশনে বিশেষ বার্তা দিলেন সৃজিতকে। স্বস্তিকা লিখেছেন— ‘এক্স=প্রেম+বন্ধুত্ব+ইত্যাদি। একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। প্রেম থাকুক, সে এক্স-ওয়াই-জেড, যা-ই হোক না কেন। এমনই সুন্দর সুন্দর গল্প বলতে থাকো সৃজিত।’

স্বস্তিকার সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠতার কথা ছিল একসময়ের টালিউডপাড়ার গরম খবর।  তাদের মধ্যে গভীর প্রেম ছিল বলে খবর। সেই প্রেম ভাঙা নিয়েও কম চর্চা হয়নি বিভিন্ন মহলে। তবে সেই প্রেম আর অবশিষ্ট নেই। অতীত হয়ে গেছে বহুদিন হলো। জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে কাছে টেনে নিয়েছেন বাংলাদেশ থেকে। সংসার করছেন এক ছাদের তলায়। 

কিন্তু তাতে কী! স্বস্তিকা যে সৃজিতকে ভুলে যাননি তা বোঝাই যাচ্ছে এখন।  সৃজিতের জন্য বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠালেন নেটমাধ্যমে। স্বস্তিকা আরও লিখলেন— ‘আমাকে বেশি কষ্ট করতে হয়নি, ফেসবুকের স্মৃতি রোজই মনে করায় ‘এক্স=প্রেম।’সঙ্গে আবার বেশ কিছু ইমোজিও জুড়ে দেন অভিনেত্রী। সাবেকের সঙ্গে প্রেম না থাকলেও বন্ধুত্ব যে অটুট, স্বস্তিকার এই পোস্ট যেন সে কথাই ফের জানান দিল!

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit