বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম

রিয়েলিটি শো করে কত পারিশ্রমিক নেন শ্রেয়া-নেহা-শিল্পারা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শোগুলির মধ্যে ‘ইন্ডিয়ান আইডল’, ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি’, ‘ডান্স ইন্ডিয়া ডান্স’, ‘রোডিজ রেভলিউশন’, ‘সুপার ডান্সার’, ‘ইন্ডিয়া’জ গট ট্যালেন্ট’ উল্লেখযোগ্য। এই সব অনুষ্ঠানের বিচারকরা কত পারিশ্রমিক পান জানেন কি? 

এই সব শো-এর কেন্দ্রবিন্দুতে আছেন বিচারকেরা। এই আসনে থাকা ব্যক্তিত্বদের দায়িত্বভার যেমন গুরুতর, ঠিক তেমনই মোটা অঙ্কের পারিশ্রমিক থেকেও বঞ্চিত হন না তারা।

শক্তি মোহন, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংহ, সুনিধি চৌহান, প্রিন্স নারুলা, নেহা কক্করের মতো এমন অনেক তারকা রয়েছেন, যারা রিয়্যালিটি শো-এর মাধ্যমেই পা রেখেছেন পেশাদার সঙ্গীতজীবনে, তার পর জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন।

নারী বিচারকদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পান শিল্পা শেট্টি কুন্দ্রা। নাচের বিভিন্ন রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে শিল্পাকে দেখা যায়।

শো প্রতি ১৪ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি। সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘সুপার ডান্সার’-এর চতুর্থ সিজন চলাকালীন পর্ব প্রতি ২০ লক্ষ টাকা পেয়েছেন শিল্পা।

একাধারে ভিডিও জকি ও অভিনেতা রণবিজয় সিংহ শো পরিচালনা করেন দারুণ নৈপুণ্যে। কিন্তু ‘রোডিজ রেভলিউশন’-এ বিচারকের আসনে তিনি আলাদা ভাবে নজর কেড়েছেন। জানা যায়, রণবিজয় ‘রোডিজ রেভলিউশন’ শো-এর পর্ব প্রতি ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।

ওই একই রিয়্যালিটি শো-এর বিচারক নেহা ধুপিয়া। প্রতিটি পর্ব শ্যুট করতে পারিশ্রমিক হিসাবে তিনি আট লক্ষ টাকা নেন।

‘রোডিজ রেভলিউশন’-এ দেখা যায় নিখিল ছিনাপাকেও। পর্ব প্রতি তাকে নয় লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়।

গত পাঁচ বছর ধরে ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি’ শো-কে রোহিত শেট্টি অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। পর্ব পিছু তিনি নয় লক্ষ টাকা পারিশ্রমিক নেন।

‘ইন্ডিয়ান আইডল’-এর দ্বিতীয় সিজনে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন নেহা কক্কর। এখন তিনিই সোজা বিচারকের আসনে। দ্বাদশ সিজনের পর্ব প্রতি তিনি পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক পান।

হিমেশ রেশমিয়ার মুখে ‘‘জয় মাতা দি, লেট’স রক’’ উক্তিটি দারুণ জনপ্রিয়। ‘ইন্ডিয়ান আইডল’-এ বিচারকের আসনে বসে প্রায়ই তাকে এই কথাটি বলতে শোনা গিয়েছে। পর্ব পিছু তাকে চার লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়।

‘ইন্ডিয়ান আইডল’ ছাড়াও হিমেশকে ‘মিউজিক কা মহা মুকাবলা’, ‘সুর ক্ষেত্র’, ‘সা রে গা মা পা চ্যালেঞ্জ’-সহ বিভিন্ন রিয়্যালিটি শো-এ বিচারকের ভূমিকায় দেখা যায়।

এ ছাড়াও মাধুরী দীক্ষিত, ‘কপিল শর্মা শো’-খ্যাত অর্চনা পূরণ সিংহ, গীতা কাপূর, কিরণ খের বিচারক হিসাবে পর্ব পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক পান বলে জানা যায়।
 

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit