সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

আজই হতে পারে নাদালের শেষ ম্যাচ!

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১২৬ Time View

এবারের ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে রাফায়েল নাদালকে নিয়ে জেগেছিল শঙ্কা। যে লাল সুরকির কোর্টে রাজ করেছেন, চোটের কারণে সেই কোর্টে নিজেকে কতদূর নিয়ে যেতে পারবেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বারবার। কিন্তু তিনি যে ২১ গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা, এর মধ্যে লাল সুরকির কোর্টে ১৩ বার ফাইনাল খেলে জিতেছেন সবগুলোই। শুরুর শঙ্কা দূর করে আড়াই সপ্তাহ পর সেই চোট-আঘাতে জর্জরিত, অনিশ্চয়তায় ডুবে থাকা নাদালই ফরাসি ওপেনের ফাইনালে। ১৪তম ফাইনাল নিশ্চিতের পরে নাদাল নিজেই জানিয়েছেন, বাঁ পায়ের চোট বড্ড ভোগাচ্ছে তাকে। তাই আজ নরওয়ের ক্যাস্পার রুডের বিপক্ষে হতে পারে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ!

রুডের বিপক্ষে ফাইনালে নামার আগে ৩৬ বছর বয়সী নাদাল বলেছেন,’শারীরিক ভাবে যতটা আমার পক্ষে নিংড়ে দেওয়া সম্ভব, দিচ্ছি। যে যন্ত্রণায় ভুগছি আমি, তারপর যদি আরও একটা গ্র্যান্ড স্ল্যাম জিতি, সেটা আমার কাছে বিশাল, বিশাল পাওনা হবে। ‘ প্রতিটা ম্যাচের আগে পায়ে ব্যথানাশক ইনজেকশন নিয়ে কোর্টে নামছেন নাদাল। পায়ের ব্যথা তাঁকে এতটাই কাবু করেছে, কেউ যদি  নতুন পা দিতে পারে তাহলে সে এই ফাইনাল ম্যাচ হেরে যেতেও রাজি।

সবকিছু ছাপিয়ে নাদাল যদি আজ জিতে যায় তবে আরও একবার প্রমাণ করবেন মনের জোর আর টেনিসের প্রতি ভালবাসা থাকলে ফিটনেসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেওয়া যায়। তবে নাদালের বাঁধা এখন তাঁর একাডেমিতেই বেড়ে উঠা ক্যাস্পার রুড। যেটি আবার আক্ষরিক অর্থেই হয়ে দাঁড়িয়েছে গুরু-শিষ্যের দ্বৈরথ।

 

 

কিউএনবি/আয়শা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit