সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ঘরের মাঠে জার্মানির বিপক্ষে ৩৬ বছর ধরে অপরাজিত ইতালি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে খেলা না হচ্ছে ইতালির। কদিন আগে লন্ডনের ওয়েম্বেলিতে আর্জেন্টিনার কাছেও হেরেছে ফাইনালিসিমা’য়। এই হারের ক্ষত শুকানোর আগেই জার্মানির বিপক্ষে মাঠে নামতে হয়েছিল ইতালির। তবে ওয়েফা নেশনস লিগের ওই ম্যাচে হারেনি ইতালি। জার্মানি-ইতালি ম্যাচটি ড্র হয়েছে ১-১ এ। নিজেদের মাটিতে ম্যাচে আগে এগিয়ে গিয়েছিল ইতালি। ৭০তম মিনিটে লরেঞ্জো পেল্লেগরেনি গোলটি করেছিলেন।  তবে তিন মিনিট পরই জসুয়া কিমিচের গোলে সমতায় ফেরে জার্মানি। বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় সমতায় মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ের ফলে অবশ্য একটা সাফল্য ধরে রেখেছে ইতালি। গত ৩৬ বছর ধরে ঘরের মাঠে জার্মানির কাছে হারে না আজ্জুরিরা। গতরাতেও সেই ধারা বজায় থাকল। ১৯৮৬ সালের ফেব্রুয়ারির পর থেকে নিজেদের মাটিতে জার্মানির কাছে হারেনি ইতালি। দুদলের মধ্যকার পরিসংখ্যানও ইতালির পক্ষেই। এখন পর্যন্ত ৩৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে ১৫টি ম্যাচেই জয়ী হয়েছে ইতালি। অন্যদিকে, জার্মানির জয় ৯টি। বাকি ১২টি ম্যাচ ড্র হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit