বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে লালপুরে বিক্ষোভ মিছিল 

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৮৯ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাটোরের লালপুরে পুথক ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামীলীগের দুটি অংশ। নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নের্তৃত্বে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার গোপালপুর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোপালপুর টেম্পু স্ট্যান্ডে এসে প্রতিবাদ সভা করে উপজেলা আওয়ামী লীগের একাংশ।
প্রতিবদ সভায় বক্তব্য রাখেন নাটোর-১(লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহমেদ সাগর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক রোকুনুল ইসলাম লুলু,লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ। 
অপর দিকে প্রায় একই সময়ে সাবেক সাংসদ আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে উপজেলা আওয়ামীলীগের অপর অংশ উপজেলার লালপুরে বিক্ষোভ মিছিল বের করে মিছিল শেষে লালপুর ত্রিমোহনী চত্বরে প্রতিবাদ সভা করেছে তারা। ওই প্রতিবদ সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit