রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

ভেদরগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৯৮ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ভেদরগঞ্জে রামভদ্রপুরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে সাথী আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত স্কুল ছাত্রী রামভদ্রপুর রেবতী মহন উচ্চ বিদ্যালয়েল সপ্তম শ্রেণির ছাত্রী ও চর রামভদ্রপুর গ্রামের আলাবক্স বেপারীর মেয়ে। ভেদরগঞ্জ থানা পুলিশ নিহত স্কুল ছাত্রির শয়ন কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

নিহতের পরিবার জানায়, সাথী ও হৃদয় জমজ ভাই-বোন। তাদের জন্মের কিছুদিন পরেই মায়ের মৃত্যু হয়। এই পর্যন্ত তাদের পিতা আর বিয়ে করেনি। শুক্রবার সন্ধ্যায় তাদের পিতা পাশ্ববর্তী বাজারে গেলে সাথী ও তার ভাই হৃদয় ঘরে ছিল। হঠাৎ হৃদয়ের চিৎকারে প্রতিবেশীরা ঘরে এসে সাথীকে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে। উপস্থি লোকজন ভেদরগঞ্জ থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে সাথির আত্মহত্যার কারণ জানাতে পারেনি তার স্বজনরা।

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বাহালুল খান বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদ পেলে মৃত্যুর সঠিক কারণ জানাযাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit