রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ

করোনা মোকাবেলা বাংলাদেশের অবস্থান পঞ্চম: খাদ্যমন্ত্রী

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৪০ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনা মহামারি মোকাবিলায় সফল দেশের নাম বাংলাদেশ। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় বিশ্বের সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে জনসংখা বিবেচনায় নিলে আমাদের অবস্থান আরো উপরে। শনিবার সকালে নওগাঁ ২৫০ শয্যা সদর হাসপাতালে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারি থেকে মানুষের জীবন বাঁচাতে, মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতার পাশাপাশি জীবিকা ও অর্থনীতি বাঁচাতে নানা পদক্ষেপ নিয়ে বিশ্ব দরবারে প্রশংসিত হন তিনি। সাধন চন্দ্র মজুমদার বলেন, করোনাকালে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, বাংলাদেশে ২ লাখ মানুষ মারা যাবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার দেশের জনগণকে অনেকটা নিরাপদ রাখতে সমর্থ হয়েছে।

এসময় নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. আবু হেনা রায়হানুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেকসহ প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জেলায় এই এক সপ্তাহে প্রায় ৯ লাখ মানুষকে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit