শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

যুদ্ধের ১০০তম দিনে ফের সংঘাত বন্ধের ডাক গুতেরেসের

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফের ইউক্রেনে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন।আল জাজিরার খবরে বলা হয়েছে,শুক্রবার যুদ্ধের ১০০তম দিনে জাতিসংঘ মহাসচিব এই আহ্বান জানালেন। ইউক্রেনে রাশিয়ার হামলার ১০০তম দিন পূর্তি উপলক্ষ্যে এক বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, আমি আবারো ইউক্রেনে সহিংসতা বন্ধের আহ্বান জানাই। যুদ্ধপীড়িত অঞ্চলে মানবিক সহায়তা এবং প্রয়োজনীয় মানবিক করিডর উন্মুক্তের আহ্বান জানান তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, সংঘাতে ইতোমধ্যে হাজারো মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধ মানবাধিকারের অনাকাঙ্খিত লঙ্ঘন করেছে। যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য, জ্বালানি এবং অর্থ সংকট তৈরি হয়েছে। এতে বিশ্বের দুর্বল মানুষগুলো আক্রান্ত হচ্ছে। গুতেরেস বলেন, জাতিসংঘ মানবিক প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে সংঘাত সমাধানে সমঝোতা এবং সংলাপ প্রয়োজন।জাতিসংঘ মহাসচিব বলেন, যুদ্ধের বিবাদমান গোষ্ঠীগুলো যত দ্রুত কূটনীতিক প্রচেষ্টায় যুক্ত হবে- তত দ্রুত ইউক্রেন, রাশিয়া এবং বিশ্বের মঙ্গল হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit