বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত শুক্রবার মরিসটাউনে এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় হাসিমুখে হাত নাড়তে দেখা গেলেও, ভেতরে চরম চাপে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে ইসরায়েলের যুদ্ধ-উসকানি, অন্যদিকে সংঘাত কমানোর গোপন সৌদি বার্তা—এই পরস্পরবিরোধী চাপের মুখে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন তিনি।

গত বুধবার সকাল ১০টার পর হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে হঠাৎ হাজির হয় সৌদি প্রতিনিধি দল। অঘোষিত এক সফরে ওয়াশিংটনে আসা সৌদির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেন। তিনি তার ভাই ও সৌদির ক্ষমতাধর যুবরাজের একটি বার্তা পৌঁছে দেন। এতে বলা হয়, সৌদি আরব ইরান সংঘাতের অবসান চায়; কারণ যুদ্ধ দীর্ঘায়িত হলে তা বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।

ঠিক আগের দিন মঙ্গলবার একই দরজা দিয়ে ওভাল অফিসে প্রবেশ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেন। এর বদলে তারা ইরানের ওপর চাপ প্রয়োগ এবং নতুন করে পুরোদমে যুদ্ধ শুরুর বিষয়ে আলোচনা করেন বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।

কাকতালীয়ভাবে পরপর অনুষ্ঠিত এই দুটি বৈঠক ট্রাম্পের বর্তমান উভয়সংকটকে স্পষ্টভাবে তুলে ধরেছে। নিজের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ায় যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। কিন্তু বাস্তবে যুদ্ধ না থেমে উল্টো নতুন রণাঙ্গন তৈরি হচ্ছে এবং ওই অঞ্চলের প্রায় প্রতিটি দেশই এতে জড়াচ্ছে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই মুহূর্তে কূটনৈতিক তৎপরতাও স্থবির; শিগগিরই ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই।

কিউএনবি/অনিমা/০১ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit