বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

প্রধান মন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২০৩ Time View

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : প্রধান মন্ত্রীকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ডে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেত হয়। এরপরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে ডিইপিজেড মহাসড়ক প্রদক্ষিন করে পরে যথাস্থানে এসে শেষ হয়।

আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, যুগ্ম-আহবায়ক মোঃ মঈনুল ইসলাম ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মূসা ও যুবলীগ নেতা মোঃ আরিফ মাদবর এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। আরো অংশ গ্রহণ করেন, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ বকুল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খাঁন ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।   
এসময় নেতারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এই অপচেষ্টা কখনই সফল হতে দেওয়া যাবে না। এ সময় তারা আরও বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগানটি। এরপরই এ স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এরই প্রেক্ষিতে শনিবার প্রতিবাদ সমাবেশ করেছে আশুলিয়া থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit