রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

বঙ্গবন্ধুর নামে ডিজিটাল লাইব্রেরি হবে বায়তুল মোকররম মসজিদে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৭১৬ Time View

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বঙ্গবন্ধুর নামে ডিজিটাল লাইব্রেরি করার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর। গত বৃহস্পতিবার (২ জুন) মসজিদ কমিটির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এসময় তিনি একশো মুসল্লিকে হজে পাঠানোর কথাও জানান। জানা যায়, সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীরের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি তুলে ধরেন মুসল্লিরা।

এরপর ইসলামী ফাউন্ডেশনের অনুমতিক্রমে, বঙ্গবন্ধুর নামে দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম ডিজিটাল লাইব্রেবি নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন সায়েম সোবহান আনভীর। এ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান মুসল্লিরা। এছাড়া এই বছর ১০০ অসামর্থ্যবান মুসল্লিকে হজে পাঠানোর কথা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এসময় সায়েম সোবহান আনভীর ও তার পরিবারের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

১৯৬৮ সালে বাইতুল মোকাররম মসজিদ প্রতিষ্ঠিত হয়। সময়ের পরিক্রমায় এটিকে ঘোষণা করা হয় জাতীয় মসজিদ। একসঙ্গে ৪০ হাজারের বেশি মুসল্লির ধারণ ক্ষমতাসম্পন্ন মসজিদটি বিশ্বের দশম বৃহত্তম মসজিদ। মসজিদ ভবনে ইসলামিক ফাউন্ডেশনের বেশ কিছু অফিস থাকলেও দীর্ঘদিনেও এখানে গড়ে ওঠেনি অত্যাধুনিক লাইব্রেরি।

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit