বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ওরা গুণের কদর করতে জানে: জয়া আহসান

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২১৪ Time View

বিনোদন ডেস্ক : কলকাতায় অভিনয়ে হাতেখড়ি হওয়ার পর জয়া আহসানের জনপ্রিয়তা তর তর করে বেড়ে যায়। অনেকের মতে, কলকাতায় এই অভিনেত্রীর জনপ্রিয়তা বাংলাদেশের চেয়েও বেশি।

সেখানে একটার পর একটা পুরস্কার পেয়ে যাচ্ছেন এই সুদর্শনী।

এইতো গত ১৮ মে টালিউডে ‘আনন্দলোক’ -এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। এর আগে টানা তিনবার সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে বাঙালিদের মধ্যে রেকর্ড গড়েছেন। জি সিনে অ্যাওয়ার্ডসও রয়েছে তর ঝুলিতে।

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এসব পুরস্কার পেয়েছেন বলে জানালেন জয়া। তিনি জানালেন, গুণের কদর করতে জানে টালিউড।

বাংলাদেশের অভিনয়শিল্পী পশ্চিমবঙ্গে লাগাতার পুরস্কার পাচ্ছেন— এ প্রসঙ্গে এক গণমাধ্যমকে জয়া আহসান বলেন, কলকাতায় কাজ করতে গিয়ে দেখেছি, ওরা গুণের কদর করতে জানে। আমি এলেবেলে কাজ করলে ছুড়ে ফেলে দিতেও সময় নেবে না, আবার ভালো কাজের পর মাথার তাজ করতেও কুণ্ঠাবোধ করবে না। দুঃখজনক হলেও সত্যি, আমাদের বাংলাদেশে কথা হয় বেশি, কাজ হয় কম। আমি তো সবসময় বলি, এখানে তেল আর ঘি একই দামে বিক্রি হয়। যখন আমি ভালো সিনেমা করার জন্য মুখিয়ে ছিলাম, তখন আমার দেশে কেউ আমাকে নিয়ে গল্প ভাবেনি, ভালো কোনো প্রস্তাব নিয়ে আসেনি। কলকাতায় যাওয়ার পর থেকে দৃশ্যপট বদলে যেতে শুরু করল। 

জয়া আরো বলেন, এখন আমার দেশে যতটা না আমাকে ভেবে চিত্রনাট্য লেখা হয়, তার চেয়ে আমার মুখ বিক্রি করার ইচ্ছেটাই বেশি থাকে।  কিন্তু আমি পোস্টারে থাকলে কতটা আওয়াজ উঠবে, তার চেয়ে বেশি কলকাতার নির্মাতারা ভাবেন, জয়ার অভিনয় কতটা নান্দনিকভাবে ফুটিয়ে তোলা যাবে।’
 

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২২/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit