বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা ঢাকার চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী সন্তানদের বিষয়ে যে পরামর্শ কারিনার সোলার প্যানেল বসানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাদ দিয়ে ব্যাংক রেজল্যুশন বিল সংসদে উত্থাপন

ইংল্যান্ড দলে বাংলাদেশের রবিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচের প্রথম দিন ইংল্যান্ডের জার্সি গায়ে বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে দেখা গেছে বাংলাদেশের বংশোদ্ভুত রবিন দাসকে। 

২০০২ সালে ইংল্যান্ডের লেটনস্টোনে জন্ম নেন রবিন। তবে তার পৈতৃক নিবাস সিলেটের সুনামগঞ্জে। ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন রবিন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলেন। এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাঙালি রবিন। 

২০২০ সালে সেপ্টেম্বরে কাউন্টি টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ৭ রান করেছিলেন ২০ বছর বয়সী রবিন। ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল-সেঞ্চুরি করেছিলেন তিনি।

প্রথম টেস্টে নিউজিল্যান্ড ইনিংসের ৩৮তম ওভারে ফিল্ডিং করতে নামেন রবিন। কিন্তু তার জার্সিতে নাম ও নম্বর লেখা ছিল না। 

রবিন যখন মাঠে নামেন তখন অতিরিক্ত হিসেবে মাঠে ফিল্ডিং করছিলেন হ্যারি ব্রুক এবং ক্রেগ ওভারটন। ওই সময় মাঠের বাইরে যান পেসার স্টুয়ার্ট ব্রড। আর ইনুজরিতে পড়নে ম্যাথু পটস। তাই তৃতীয় অতিরিক্ত ফিল্ডার মাঠে দরকার ছিল। তাতে মাঠে নামার সুযোগ হয় রবিনের। পটসের জায়গাতেই ফিল্ডিং করেন রবিন। তবে মাত্র চার বল ফিল্ডিং করেন তিনি।

ব্রড মাঠে ফিরলে প্যাভিলিয়নে ফিরে যান রবিন।

নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৩ জনের যে দল ঘোষণা করেছিল ইংল্যান্ড, সেখানে নাম নেই রবিনের। দলের প্রয়োজনে রবিনকে সাথে রেখেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

রবিন মাঠে নামায় শুভ কামনা জানিয়ে টুইট করেছে এসেক্স। তারা লিখেছে, ‘লর্ডসে প্রথম টেস্টে ১২তম খেলোয়াড়ের দায়িত্ব পালনের জন্য নিখিল গোরান্টলা ও রবিন দাসকে শুভকামনা।’

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২২/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit