বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম

২৪ ঘণ্টার মধ্যে মিলবে ওমরাহ ভিসা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্কনিউজঃ পবিত্র ওমরাহ পালনের জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ভিসা দেবে সৌদি সরকার। সেইসাথে ওমরাহ পালন করার জন্য কোনো এজেন্সির প্রয়োজন হবে না। যেকোনো মুসল্লি অনলাইনে আবেদন করতে পারবেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ ঘোষণা করেন, সৌদির বাইরের ওমরাযাত্রীদের জন্য এজেন্সি ছাড়াই ভিসা আবেদনের জন্য শিগগির অনলাইনভিত্তিক অ্যাপ পদ্ধতি চালু করতে যাচ্ছে। যাতে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর জন্য ভিজিট ভিসা ইস্যু করা হবে।

তিনি বলেন, ওমরাহ ভিসার জন্য আবেদনপত্র সৌদি আরবের বাইরে থেকে ব্যক্তিগতভাবে সাবমিট করা যাবে। সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে, বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে অভ্যর্থনা সহজতর করা।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী জানান, চলতি বছর ১০ লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন। বিপুল সংখ্যক এই হাজীদের মধ্যে ৮৫ শতাংশ বা ৮ লাখ ৫০ হাজার মুসল্লি বিদেশি এবং ১৫ শতাংশ বা ১ লাখ ৫০ হাজার মুসল্লি সৌদি আরবের অভ্যন্তরীণ হাজী।

তিনি আরো বলেন, হজযাত্রীদের স্বাস্থ্য নিশ্চিত করতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা কাজ করছে। চলতি বছর হজ স্মার্ট কার্ড বাস্তবায়িত হবে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল এই প্রযুক্তি চলতি বছরের হজকে আরও নিখুঁতভাবে আয়োজন করতে সহায়তা করবে।

সূত্র : সৌদি গেজেট

কিউএনবি/বিপুল/ ০৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ, দুপুর ২.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit