বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

স্ত্রীর হাতের আঁকায় ফের জীবন্ত কেকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৪৮ Time View

বিনোদন ডেস্ক : মঞ্চে গাইছেন কেকে। তার দরাজ সুরেলা কণ্ঠের মাদকতা ছড়িয়ে যাচ্ছে শ্রোতার ভিড়ে। দুলে উঠছেন মানুষ। আবেগ-অনুভূতির দরজা একটানে হাটখোলা। নিমেষে বুঁদ হয়ে যাওয়া সে উন্মাদনায়। কৃষ্ণকুমার কুন্নাথের গান ঠিক কেমন তার প্রিয়জনদের কাছে?

কলকাতায় শিল্পীর আকস্মিক প্রয়াণের পরে তারই উত্তর হয়ে উঠে এল পুরনো এক ছবি। কেকে-র স্ত্রী জ্যোতি কৃষ্ণর হাতে আঁকা।

রং-তুলিতে ধরা কেকে। মাইক হাতে গানে যেন ডুব দিয়েছেন বলিউডের জনপ্রিয় নেপথ্যগায়ক। এমনই এক ছবি এঁকেছিলেন জ্যোতি। সময়টা ২০২০। সেই ছবিই নতুন করে ছড়িয়ে পড়ল ইনস্টাগ্রামে। শোকে আকুল অনুরাগীরা যেন নতুন করে খুঁজে পেলেন প্রিয় শিল্পীকে। তার সবচেয়ে কাছের মানুষটার চোখ দিয়ে।

ইনস্টাগ্রামের ওই ছবির বিবরণে জ্যোতি লিখেছিলেন, ‘বছর কয়েক আগে কেকে-র লেস্টারশায়ারের অনুষ্ঠানে এই মুহূর্ত ধরে রেখেছিলাম। কেকে-র গানের এই উন্মাদনাকে আমি শুধু একরাশ রঙেই ছুঁতে পারি।’

বন্ধু দম্পতি সিন্ধু ও কপিলের অনুরোধেই এ ছবি এঁকেছিলেন জ্যোতি। স্ত্রী-র হাতে আঁকা কেকে-র ওই ছবি নিজেদের বাড়ির দেওয়ালে সাজাতে চেয়েছিলেন তারা। সে কথাও পোস্টে উল্লেখ করেছিলেন জ্যোতি।

কলকাতার এক কলেজের অনুষ্ঠানে এসে মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন কেকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় জনপ্রিয় গায়কের। আচমকা শিল্পীর এমন অকালমৃত্যুতে শোকে ভাসছেন বেশ কয়েক প্রজন্মের অনুরাগীরা। শোকের ছায়া অনুরাগী মহলেও।

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit