শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই: ট্রাম্প আজকের স্বর্ণের দাম ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

নেইমারের জোড়া গোলে উড়ে গেল কোরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : মেসির আর্জেন্টিনার বহুলালোচিত ফাইনালিসিমা জয়ের ২৪ ঘণ্টা না হতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল নেইমারের ব্রাজিল। সিউলে স্বাগতিক দলকে রিতিমত উড়িয়ে দিয়েছে সেলেকাওরা।

দক্ষিণ কোরিয়া মাঝেমধ্যে কিছু ঝলক দেখায় বটে, কিন্তু ব্রাজিলকে সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি তারা। ম্যাচজুড়ে আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় তিতের দল। দাপুটে পারফরম্যান্সের অসাধারণ প্রদর্শনীতে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে বড় জয়ই পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেলে হওয়া আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে ৫-১ গোলে জিতেছে ব্রাজিল।

ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন ফরোয়ার্ড লাইনের প্রায় সবাই। চোটের জন্য মাঠে নামা নিয়ে সংশয়ে থাকা নেইমার করেছেন জোড়া গোল। এ ছাড়াও গোল পেয়েছেন রিচার্লিসন, ফিলিপে কৌতিনহো এবং গ্যাব্রিয়েল জেসুস। কোরিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন হোয়াং উই-জো।

ম্যাচের সপ্তম মিনিটেই রিচার্লিসনের গোলে এগিয়ে যায় ব্রাজিল। পরে ৩১তম মিনিটে হোয়াং উই-জোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। দক্ষিণ কোরিয়ার গল্প ওই পর্যন্তই।

এরপর প্রথমার্ধের ৪২তম মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে পাওয়া দুটি পেনাল্টিতেই গোল করেন ব্রাজিল তারকা নেইমার। যার ফলে ৩-১ গোলে এগিয়ে যায় সফরকারী দল।

খেলার ৮০ ও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও দুটি গোল করে কোরিয়ার কোফিনে শেষ দুটি পেরেক ঠোকেন ফিলিপে কৌতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস। ফলে শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল হার নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit